Warning: Undefined array key 0 in /home/u196699850/domains/dhakamedia.news/public_html/wp-content/plugins/contact-form-7/includes/file.php on line 278
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান - Dhaka Media

June 11, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান

আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান

Image

ডেস্ক রিপোর্টঃ

শনিবার (১৮ এপ্রিল ২০২৬) তারিখে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বান্দরবান রিজিয়নের আলীকদম সেনানিবাস পরিদর্শন করেন। এ সময় তিনি নবনির্মিত ‘আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

দেশের সমতল ভূমির পাশাপাশি দুর্গম পাহাড়ি ও জঙ্গলাকীর্ণ এলাকায় পেশাদারিত্বের সঙ্গে সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এই প্রশিক্ষণ প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। এর মাধ্যমে সেনাসদস্যরা প্রতিকূল ও ঝুঁকিপূর্ণ পরিবেশে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা এবং কৌশলগত দক্ষতা অর্জনের বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন।

পরিদর্শনকালে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং, ইঞ্জিনিয়ার-ইন-চিফ, অ্যাডজুটেন্ট জেনারেল, সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও চট্টগ্রাম এরিয়ার এরিয়া কমান্ডারসহ সেনাসদর এবং সংশ্লিষ্ট এলাকার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Scroll to Top