January 16, 2026

শিরোনাম

ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন হল

Image

রবিবার (৪ জানুয়ারি ২০২৬) ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ১৬৫তম ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন প্রধান অতিথি হিসেবে এ প্রোগ্রামের উদ্বোধন করেন।

আইবিটিআরএ-এর ডাইরেক্টর জেনারেল এ.এস.এম. রেজাউল করিম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইবিটিআরএ-এর ডাইরেক্টর (ট্রেনিং) মোঃ মিজানুর রহমান মিজি ও ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন.এস.এম. রেজাউর রহমান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান। বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ১৩০ জন শিক্ষার্থী ৬০ দিনব্যাপী এ প্রোগ্রামে অংশ নিচ্ছেন।

Scroll to Top