July 26, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-থাইল্যান্ডের আলোচনা

বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-থাইল্যান্ডের আলোচনা

Image

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির থাইল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রী ভিজাভাত ইসারাভাকদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। শুক্রবার (২৪ জুলাই, ২০২৬) সকালে ব্যাংককে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ফিলিপাইনের ম্যানিলা সফর শেষে ব্যাংককে যাত্রাবিরতিকালে এ বৈঠকে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা।

বৈঠকে বাংলাদেশ ও থাইল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক বিষয় পর্যালোচনার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ, শ্রমশক্তি, পর্যটন এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়।

এ সময় প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রায় ১০ হাজার বাংলাদেশি কর্মীর থাইল্যান্ডে কর্মসংস্থানের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।

পররাষ্ট্র উপদেষ্টা আসিয়ানের (আসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস) সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তির লক্ষ্যে থাইল্যান্ডের অব্যাহত সমর্থন কামনা করেন। জবাবে থাইল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে তার দেশের গঠনমূলক সম্পৃক্ততা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।

বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পররাষ্ট্র উপদেষ্টা থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

দুই দেশের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, এ ধরনের উচ্চপর্যায়ের সংলাপ ভবিষ্যতে বাংলাদেশ-থাইল্যান্ডের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, পর্যটন ও আঞ্চলিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে।

Scroll to Top