ডেস্ক রিপোর্টঃ
বুধবার (১৫ জুলাই ২০২৬) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত Mr. Jean Marc Sere Charlet, যুক্তরাজ্যের রাষ্ট্রদূত Mrs. Sarah Cooke, স্পেনের রাষ্ট্রদূত Mr. Gabriel Sistiaga, জার্মান দূতাবাসের Charge d’Affaires Mrs. Anja Tersten এবং ইউরোপীয় ইউনিয়ন মিশনের Deputy Chief Mrs. Baiba Zerin সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ়, গতিশীল ও বহুমাত্রিকভাবে সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বিশেষ করে বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণের অংশ হিসেবে এয়ারবাস যুক্তকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী দেশীয় স্বার্থ বজায় রেখে টেকসই মিক্সড ফ্লিট গঠনের লক্ষ্যে এয়ারবাস ক্রয়ের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। জবাবে প্রতিনিধিবৃন্দ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।











