July 8, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হলেন কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হলেন কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান

Image

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।

গত ১৩ মে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদকে সভাপতি এবং ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। বুধবার (৮ জুলাই, ২০২৬) অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সহ-সভাপতি হিসেবে আরও রয়েছেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স) আকরাম হোসেন, অতিরিক্ত আইজিপি (এসবি) সরদার নূরুল আমিন, অতিরিক্ত আইজিপি (হাইওয়ে পুলিশ) ফারুক আহমেদ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার, এসবির ডিআইজি মীর আশরাফ আলী, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, সিলেট রেঞ্জের ডিআইজি জিল্লুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল মাবুদ এবং কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।

এদিকে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মনোনীত হওয়ায় কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কেএমপির কর্মকর্তারা।

Scroll to Top