June 2, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • মশক নিধন শিখতে ফ্লোরিডা যাওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান

মশক নিধন শিখতে ফ্লোরিডা যাওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডেস্ক রিপোর্টঃ

মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের একটি প্রস্তাব নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মশক নিধন শেখার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন নেই; দেশের কোনো ডোবার পাশে দাঁড়ালেই কার্যকর পদ্ধতি সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব।

সোমবার (১ জুন) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং সিটি কর্পোরেশনের আরও পাঁচ কর্মকর্তার মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদেশি প্রতিষ্ঠান Valent BioSciences LLC–এর অর্থায়নে সফরের অনুমোদন চেয়ে স্থানীয় সরকার বিভাগ একটি সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণ করে। প্রস্তাবিত সফরের লক্ষ্য ছিল মশক নিয়ন্ত্রণ ও নিধনের বিভিন্ন আধুনিক ও উদ্ভাবনী কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করা।

এ বিষয়ে সারসংক্ষেপে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার প্রয়োজন নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।”

প্রধানমন্ত্রীর এই মন্তব্য প্রশাসনিক মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের যৌক্তিকতা, ব্যয়-সাশ্রয় এবং জনস্বার্থের বিষয়গুলো নতুনভাবে মূল্যায়নের একটি সুস্পষ্ট বার্তা হিসেবে দেখছেন।

Scroll to Top