May 21, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে স্বাধীনতা, উদ্ভাবন এবং যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠার মূল্যবোধ তুলে ধরেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে স্বাধীনতা, উদ্ভাবন এবং যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠার মূল্যবোধ তুলে ধরেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে বুধবার (২০ মে, ২০২৬) ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস ‘Freedom250’ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা, উদ্ভাবন এবং প্রতিষ্ঠার মৌলিক মূল্যবোধকে তুলে ধরা হচ্ছে, যা দুই শতাব্দীরও বেশি সময় ধরে দেশটির অগ্রযাত্রাকে পরিচালিত করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এ আয়োজন শুধু যুক্তরাষ্ট্রের ইতিহাস ও ঐতিহ্য উদযাপন নয়, বরং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক ও কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার একটি প্রয়াস বলেও মনে করা হচ্ছে। শিক্ষা, সংস্কৃতি, উদ্ভাবন এবং জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে দুই দেশের সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন সাংস্কৃতিক ও কূটনৈতিক কার্যক্রমের মাধ্যমে স্বাধীনতার চেতনা এবং গণতান্ত্রিক মূল্যবোধ তুলে ধরা হচ্ছে, যা আধুনিক যুক্তরাষ্ট্রকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য উদ্ধৃত করা হয়, যেখানে তিনি বলেন, “মাত্র একটি পার্চমেন্ট কাগজ ও ৫৬টি স্বাক্ষরের মাধ্যমে যুক্তরাষ্ট্র মানব ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক যাত্রা শুরু করেছিল।”

Scroll to Top