April 14, 2026

শিরোনাম

ভোগড়া বাইপাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে গণসংবর্ধনা

Image

ডেস্ক রিপোর্টঃ

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে টাঙ্গাইল গমনকালে গাজীপুরের ভোগড়া বাইপাসে হাজারো মানুষের পক্ষ থেকে তাঁকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল, ২০২৬) সকালে তাঁর যাত্রাপথে স্থানীয় জনগণ, দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাস্তার দুই পাশে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এসময় পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান, সংসদ সদস্য মনজুরুল করিম রনি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ এবং সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।

এছাড়াও বিএনপি নেতা আতাউর রহমান, ইঞ্জিনিয়ার খন্দকার আজহারুল ইসলাম, আলম মাস্টার মাফিকুর রহমান সেলিম, শরিফুল ইসলাম সেলিম, ফারুক আহমেদ, মেজবাহ সেলিমসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবর্ধনার জবাবে প্রধানমন্ত্রী জনতার ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কৃষকদের কল্যাণে সরকারের চলমান উদ্যোগ আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

Scroll to Top