April 6, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • জাতীয় সংসদের স্পিকার এর সহধর্মিণী দিলারা হাফিজের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ

জাতীয় সংসদের স্পিকার এর সহধর্মিণী দিলারা হাফিজের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ

Image

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন।

রবিবার (০৫ এপ্রিল ২০২৬) বাদ মাগরিব জাতীয় সংসদ ভবনের মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী উপস্থিত থেকে মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

দোয়া মাহফিলে মরহুমা দিলারা হাফিজের রুহের মাগফেরাত কামনা এবং তার পরিবারের সদস্যদের জন্য ধৈর্য ও শক্তি প্রার্থনা করা হয়।

Scroll to Top