নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর ১ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ মজিবুর রহমানের জন্য সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) তারিখে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে আয়োজিত হয়।

সভাপতির দায়িত্বে ছিলেন জনাব মোঃ হুমায়ুন কবির খান, যিনি প্রধান সমন্বয়কারী হিসেবে গাজীপুর ১ আসন নির্বাচন পরিচালনা পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলটি আয়োজনে ছিল কালিয়াকৈর পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে নবনির্বাচিত এমপি মোঃ মজিবুর রহমানের সাফল্যকে স্বাগত জানান।











