নিজস্ব প্রতিবেদকঃ
নবনির্বাচিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘সাপ্তাহিক ঢাকা মিডিয়া’-এর সম্পাদক প্রকৌঃ মোহাম্মদ সজীবুল-আল-রাজীব।
২২ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার প্রতিমন্ত্রীর নিজ দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রকৌঃ মোহাম্মদ সজীবুল-আল-রাজীব নবনিযুক্ত প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে ব্যস্ত সময়সূচির মধ্যেও সময় দেওয়ার জন্য তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার বিষয়ে মতামত বিনিময় করেন।
এ সময় মাননীয় প্রতিমন্ত্রী ‘সাপ্তাহিক ঢাকা মিডিয়া’-এর সম্পাদকের ডিপ্লোম্যাটিক প্রচারণা কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে পারস্পরিক শুভেচ্ছা ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।











