ডেস্ক রিপোর্টঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া।

রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) রাজধানীর মন্ত্রিপরিষদ বিভাগ-এ অনুষ্ঠিত এ সাক্ষাতে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ সম্প্রসারণ, শ্রমবাজার ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।











