February 21, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সেরোভ একাডেমী অব ফাইন আর্টসে ‘অমর একুশে’ বিশেষ ক্লাস অনুষ্ঠিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সেরোভ একাডেমী অব ফাইন আর্টসে ‘অমর একুশে’ বিশেষ ক্লাস অনুষ্ঠিত

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

আজ ২১ ফেব্রুয়ারি ২০২৬, মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সেরোভ একাডেমী অব ফাইন আর্টস-এর উদ্যোগে একুশের চেতনায় শিশুদের অংশগ্রহণে ‘অমর একুশে’ বিশেষ ক্লাস ও সৃজনশীল কার্যক্রম আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে একাডেমীর পরিচালকমণ্ডলী, সকল শিক্ষক, শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ একযোগে কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন এবং শ্রদ্ধাভরে “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানটি গেয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

বিশেষ ক্লাসে ছোট ছোট শিশুরা কাগজ কেটে শহীদ মিনার তৈরি করে নিজ নিজ সৃজনশীলতায় বর্ণিল রঙে রঞ্জিত করে। অন্যান্য শিক্ষার্থীরা একুশের ইতিহাস, ভাষা আন্দোলনের চেতনা ও মাতৃভাষার গুরুত্বকে কেন্দ্র করে চিত্রাঙ্কন ও সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে তাদের মননের প্রকাশ ঘটায়।

অনুষ্ঠানটি ছিল অত্যন্ত প্রাণবন্ত ও আবেগঘন। শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ গভীর আগ্রহ ও আনন্দের সঙ্গে পুরো আয়োজন উপভোগ করেন। একাডেমি কর্তৃপক্ষ ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ভাষা আন্দোলনের চেতনা, দেশপ্রেম ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Scroll to Top