অনলাইন ডেস্কঃ
নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) ড. নাসিমুল গনি।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি, ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে ড. নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব পদে পদায়ন করা হয়েছে। জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।
বর্তমানে ড. নাসিমুল গনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।











