February 13, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • জোট শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি: আমির খসরু

জোট শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি: আমির খসরু

Image

ডেস্ক রিপোর্টঃ

জোট শরিকদের সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এমনটাই জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি, ২০২৬) সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের যেকোনো সংকটময় সময়ে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে। এবারের নির্বাচনেও সেই আস্থার প্রতিফলন ঘটেছে। জনগণ বিএনপি এবং তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছে।

Scroll to Top