February 13, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • বিএনপির বিজয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

বিএনপির বিজয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

Image

অনলাইন ডেস্কঃ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বিএনপি ও এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-কে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের জন্য উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।

এক বার্তায় তিনি বলেন, “আমি মি. তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তাদের জোরালো নির্বাচনী বিজয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানাই। এটি গণতন্ত্রের বিজয়। অসাধারণ চ্যালেঞ্জপূর্ণ সময় অতিক্রম করে বাংলাদেশের জনগণ ব্যালটের মাধ্যমে তাদের স্পষ্ট মতামত ব্যক্ত করেছে।”

তিনি আরও বলেন, এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময়ে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করায় মোহাম্মদ ইউনুস-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তাঁর নেতৃত্ব ও তত্ত্বাবধান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে আনোয়ার ইব্রাহিম বলেন, মালয়েশিয়া নতুন বাংলাদেশি নেতৃত্বের সঙ্গে কাজ করে দুই দেশের সম্পর্ককে নতুন গতি দিতে আগ্রহী। তিনি মালয়েশিয়ার জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান।

Scroll to Top