February 7, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • রাষ্ট্রক্ষমতায় এলে স্নাতকোত্তর পর্যন্ত নারীদের বিনা বেতনে শিক্ষার প্রতিশ্রুতি বিএনপির

রাষ্ট্রক্ষমতায় এলে স্নাতকোত্তর পর্যন্ত নারীদের বিনা বেতনে শিক্ষার প্রতিশ্রুতি বিএনপির

Image

নিজস্ব প্রতিবেদকঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় এলে স্নাতকোত্তর পর্যন্ত নারীদের বিনা বেতনে শিক্ষার সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

নির্বাচনকে সামনে রেখে ঘোষিত দলের নির্বাচনী ইশতেহারে শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানানো হয়। ইশতেহারে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস ও ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালু, বেসরকারি বিশ্ববিদ্যালয়কে করমুক্ত করা, তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা এবং স্নাতকোত্তর পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষার মতো একাধিক প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি, ২০২৬) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিএনপির এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

ইশতেহারে বলা হয়, শিক্ষা খাতে ডিজিটাল সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে স্কুল, কলেজ, ক্যাফে ও লাইব্রেরিতে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে। এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণা কার্যক্রমে সহায়তা করবে এবং একই সঙ্গে ডিজিটাল বৈষম্য হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া শিক্ষার্থীদের শিক্ষাজীবনের ব্যয় কমাতে সরকারিভাবে বিনামূল্যে স্কুল ড্রেস প্রদানের পরিকল্পনার কথাও ইশতেহারে উল্লেখ করা হয়েছে।

Scroll to Top