বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) সকাল ৭টা ৩০ মিনিটে রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) তথা কমনওয়েলথ গেমস এসোসিয়েশন বাংলাদেশ-এর উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি এবং খেলার প্রদর্শনীর আয়োজন করা হয়।

বেলুন উড্ডয়নের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করা হয়। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন-এর সম্মানিত সহ-সভাপতি জনাব মোঃ আব্দুস সালাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Her Excellency the British High Commissioner to Bangladesh Sarah Cooke। এছাড়াও বিভিন্ন কমনওয়েলথভুক্ত দেশের হাইকমিশনারগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোঃ মাহাবুব-উল-আলম, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন-এর মহাসচিব জনাব মোঃ জোবায়েদুর রহমান রানা, বিওএ’র সহ-সভাপতিগণ, উপ-মহাসচিব, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, মহাপরিচালক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ, সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের প্রতিনিধিগণ, বিভিন্ন জাতীয় ক্রীড়া ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক, খেলোয়াড় এবং কর্মকর্তাবৃন্দ।











