March 13, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • সেনাপ্রধানের সাথে বিদায়ী সাক্ষাৎ করলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত

সেনাপ্রধানের সাথে বিদায়ী সাক্ষাৎ করলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত

Image

বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার মান্যবর রাষ্ট্রদূত Park Young-Sik রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শেষে রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) সেনাসদরে সেনাপ্রধানের সাথে বিদায়ী সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তাঁরা দুই দেশের সামরিক খাতে সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় সেনাপ্রধান মান্যবর রাষ্ট্রদূতকে তাঁর দায়িত্বকাল সফলভাবে সম্পন্ন করায় অভিনন্দন জানান এবং বাংলাদেশের প্রতি দক্ষিণ কোরিয়া সরকারের অকুণ্ঠ সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Scroll to Top