February 6, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • ভূটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

ভূটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

Image

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা জনাব মোঃ তৌহিদ হোসেন শনিবার (২২ নভেম্বর ২০২৫) ভূটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় ঢাকায়, যেখানে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য, সংযোগ বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এর আগে শনিবার সকালে ভূটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে তিন দিনের সরকারি সফরে (২২–২৪ নভেম্বর ২০২৫) ঢাকায় পৌঁছান। তাঁর এই সফর বাংলাদেশ-ভূটান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সফরকালে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টাসহ উচ্চপর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন এবং কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন।

Scroll to Top