জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) মঙ্গলবার (১৮ নভেম্বর, ২০২৫) ‘মানসম্মত ও যুগোপযোগী অ্যাসেসমেন্ট টুলস প্রণয়ন কর্মশালা’ আয়োজন করেছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন এনএসডিএ-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদস্য (সমন্বয় ও অ্যাসেসমেন্ট) ও যুগ্মসচিব মিনা মাসুদ উজজমান।

কর্মশালায় ১৫টি অকুপেশনের আপডেটেড, মানসম্মত ও আন্তর্জাতিক মান-সম্মত অ্যাসেসমেন্ট টুলস রিভিউ এবং প্রণয়ন করা হয়। সংশ্লিষ্ট ক্ষেত্রের অভিজ্ঞ রিসোর্স পার্সন, বিশেষজ্ঞ ও পেশাজীবীরা এতে অংশগ্রহণ করেন। কর্মশালার মাধ্যমে দেশের দক্ষতা মূল্যায়ন ব্যবস্থাকে আরও আধুনিক, স্বচ্ছ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করার পথ সুগম হবে বলে আশা করেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন এনএসডিএ-এর সদস্য (পরিকল্পনা ও দক্ষতামান) ও অতিরিক্ত সচিব মোঃ রবিউল ইসলাম, এনডিসি; সদস্য (প্রশাসন ও অর্থ) ও যুগ্মসচিব মোঃ জোহর আলীসহ এনএসডিএ-এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিগণ।











