আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রার্থীরা মাঠে নেমেছেন ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও মতবিনিময়ে। এরই অংশ হিসেবে রবিবার (৯ নভেম্বর, ২০২৫) মনিরামপুরে খানপুর কলেজে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন জিয়া পরিষদের যুগ্ম মহাসচিব প্রকৌশলী শরিফুজ্জামান খান শরিফ।
সভায় যশোর-৫ মনিরামপুর আসনের সম্ভাব্য প্রার্থী শরিফুজ্জামান খান শিক্ষকদের উদ্দেশ্যে বলেন,
“দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। আগামী নির্বাচনে আপনারা যদি ন্যায়ের পক্ষে, গণতন্ত্রের পক্ষে ভোট দেন, তাহলে দেশ আবারও উন্নয়ন ও স্বাধীনচেতা রাজনীতির পথে ফিরে যাবে।”
মতবিনিময় সভায় উপস্থিত শিক্ষকরা শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন, নতুন সরকার শিক্ষা বাজেট বৃদ্ধি ও শিক্ষক কল্যাণে কার্যকর পদক্ষেপ নেবে।
সভায় কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান খান শাহিন।সহকারী অধ্যাপক আবুল বাশার। সহকারী অধ্যাপক মোঃ শাহিন, সহকারী অধ্যাপক মোঃ ওয়াহিদুর রহমান চঞ্চল, সহকারি অধ্যাপক মোঃ মহসিন আলী, সহকারী অধ্যাপক বরুন কুমারসহ বিভিন্ন বিভাগীয় শিক্ষকগণ উপস্থিত ছিলেন। শেষে সবাই শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জানান।











