February 12, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • যুক্তরাজ্যের বিভিন্ন শহরের কাউন্সিলরদের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্যের বিভিন্ন শহরের কাউন্সিলরদের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Image

বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের উদ্যোগে যুক্তরাজ্যজুড়ে বিভিন্ন শহরে দায়িত্ব পালন করা ব্রিটিশ-বাংলাদেশি কাউন্সিলরদের নিয়ে এক আন্তঃক্রিয়ামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম। তিনি যুক্তরাজ্যের রাজনীতি, সমাজ ও অর্থনীতিতে ব্রিটিশ-বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানকে আন্তরিকভাবে প্রশংসা করেন।

তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সাংস্কৃতিক বন্ধন এবং দ্বিপাক্ষিক সহযোগিতার নানা দিক তুলে ধরেন। পাশাপাশি উভয় দেশের জনগণের মাঝে বোঝাপড়া ও সংযোগ আরও জোরদার করতে ব্রিটিশ-বাংলাদেশি কাউন্সিলরদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

Scroll to Top