March 4, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (BACCO) ও Priyo Inc.-এর মধ্যে ক্রস-বর্ডার পেমেন্ট সহজীকরণে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (BACCO) ও Priyo Inc.-এর মধ্যে ক্রস-বর্ডার পেমেন্ট সহজীকরণে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

Image

বাংলাদেশের বিস্তৃত আউটসোর্সিং ও আইটিইএস শিল্পকে আরও গতিশীল করতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (BACCO) যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি Priyo Inc. (Priyo Pay)-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। আন্তর্জাতিক লেনদেন আরও সহজ, নিরাপদ ও স্বচ্ছ করতে এই চুক্তি BACCO সদস্যদের জন্য বিশেষ সুবিধা নিয়ে আসছে।

চুক্তিতে BACCO-এর পক্ষ থেকে সহ-সভাপতি মো. তানজিরুল বাসের এবং Priyo Inc.-এর প্রধান পরিচালন কর্মকর্তা (COO) মো. শাহরিয়ার ফেরদৌস স্বাক্ষর করেন। এর মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব গড়ে উঠল, যার মাধ্যমে Priyo Pay প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে দেশের আউটসোর্সিং ও ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো সহজে ক্রস-বর্ডার পেমেন্ট পরিচালনা করতে পারবে।

চুক্তির অধীনে BACCO সদস্যরা পাবেন এক বছরের জন্য বিনামূল্যে USD অ্যাকাউন্ট সুবিধা, ACH ট্রান্সফারে কোনো চার্জ ছাড়াই অর্থ গ্রহণের সুবিধা, সর্বোচ্চ দশটি ব্যবসায়িক ডেবিট কার্ড বিনামূল্যে ইস্যু, এবং প্রিমিয়াম কী-অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সেবা। এসব সুবিধা সদস্য প্রতিষ্ঠানগুলোর আর্থিক লেনদেনকে করবে আরও দ্রুত, সাশ্রয়ী ও ঝামেলাহীন।

উভয় পক্ষ যৌথ প্রচারণার মাধ্যমে BACCO সদস্যদের এই সুবিধাগুলো সম্পর্কে জানাবে। Priyo Pay সদস্য প্রতিষ্ঠানগুলোর জন্য একটি বিশেষ কুপন কোডও সরবরাহ করবে, যার মাধ্যমে সহজেই সেবাগুলোতে প্রবেশাধিকার পাওয়া যাবে।

এই সহযোগিতা BACCO-র চলমান প্রচেষ্টারই অংশ, যা দেশের বি-পিও খাতকে শক্তিশালী করতে আন্তর্জাতিক ফিনটেক সমাধানের সঙ্গে স্থানীয় শিল্পকে সংযুক্ত করে। উদ্যোগটি আউটসোর্সিং শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Scroll to Top