April 21, 2026

শিরোনাম
  • Home
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, প্রথমবারের মতো সিসি ক্যামেরায় নজরদারি

সারাদেশে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, প্রথমবারের মতো সিসি ক্যামেরায় নজরদারি

Image

এড্যুকেশন ডেস্কঃ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আজ মঙ্গলবার (২১ এপ্রিল, ২০২৬) সকাল ১০টা থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনেই শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।

প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র ও সহজ বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই সময়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডে কুরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হয়।

আন্তঃশিক্ষা বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্ন করতে এবার নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রথমবারের মতো প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি প্রশ্নপত্র পরিবহনে ‘ডিজিটাল ট্র্যাকিং’সহ আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষার সার্বিক পরিবেশ ঠিক রাখতে মাঠপর্যায়ে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা ও সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে।

Scroll to Top