ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে শুক্রবার (১২ জুন, ২০২৬) সন্ধ্যায় হোটেল ‘লে মেরিডিয়ান ঢাকা’র স্কাই বলরুমে রাশিয়ান দূতাবাসের পক্ষ থেকে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সাপ্তাহিক ঢাকা মিডিয়া-এর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ সজীবুল-আল-রাজীব।

অনুষ্ঠানে রাশিয়ার সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করা হয়। উপস্থিত আমন্ত্রিত অতিথিরা তা উপভোগ করেন।


ঢাকাস্থ রাশিয়ান ফেডারেশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারিম মান্যবর মি. ভিয়াচেস্লাভ সেন্টিউরিনের আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুশীল সমাজের বিশিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।











