June 2, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • প্রতিরক্ষা খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার করলো বাংলাদেশ ও অস্ট্রেলিয়া

প্রতিরক্ষা খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার করলো বাংলাদেশ ও অস্ট্রেলিয়া

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি এর সঙ্গে আজ মঙ্গলবার (২ জুন, ২০২৬) বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার Susan Ryle সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারকরণ, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ সামরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রসমূহ বৈঠকে গুরুত্ব পায়।

আলোচনায় উভয় পক্ষ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ়, গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি, প্রশিক্ষণ, সক্ষমতা উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক যোগাযোগ সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় হয়।

এ সময় উভয় পক্ষ আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখার ওপর জোর দেন। পারস্পরিক আস্থা, শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ককে ভবিষ্যতে আরও কার্যকর ও ফলপ্রসূ পর্যায়ে নিয়ে যাওয়ার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

Scroll to Top