গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে, ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ মজিবুর রহমান (এমপি)।




অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শিক্ষানুরাগীরা অংশগ্রহণ করেন। এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।











