স্পোর্টস ডেস্ক:
তিন ব্যাটারের হাফ-সেঞ্চুরি এবং পেসার শরিফুল ইসলামের দুর্দান্ত ৬ উইকেট শিকার সত্ত্বেও অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করতে পারেনি বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ১ উইকেটের ব্যবধানে জয় তুলে নেয় সফরকারী অস্ট্রেলিয়া।
তবে শেষ ম্যাচে হারলেও সিরিজে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করেছে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এর আগে প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ৮৬ রানে এবং দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে ৫ উইকেটে জয় পেয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছিল টাইগাররা।











