ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রহিমি জাহানাবাদি বুধবার (২ সেপ্টেম্বর, ২০২৬) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আঞ্চলিক উত্তেজনা দ্রুত অবসানের বিষয়ে বাংলাদেশের প্রত্যাশার কথা তুলে ধরেন। তিনি বলেন, সংশ্লিষ্ট অঞ্চলের জনগণ এবং এর বাইরের মানুষের স্বার্থে টেকসই শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা জরুরি।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইরানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।











