October 29, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • আইনি কাঠামো উন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময়ে একমত বাংলাদেশ-মালদ্বীপ

আইনি কাঠামো উন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময়ে একমত বাংলাদেশ-মালদ্বীপ

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে আইনি ও বিচারিক সহযোগিতা জোরদার, আইনি কাঠামোর উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশিদ (Shiuneen Rasheed) ও বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

সম্প্রতি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তাঁরা দুই দেশের মধ্যে আইনি সহযোগিতা সম্প্রসারণ, অভিজ্ঞতা বিনিময় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন।

বৈঠকে বাংলাদেশের চলমান আইনি কাঠামো উন্নয়নের উদ্যোগ এবং সংবিধান সংস্কার-সংক্রান্ত কার্যক্রম সম্পর্কেও মালদ্বীপের হাইকমিশনারকে অবহিত করেন অ্যাটর্নি জেনারেল।

সাক্ষাৎ শেষে হাইকমিশনার শিউনীন রশিদ অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে পরিচালিত এজিও ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২৫-এ অংশগ্রহণকারী তরুণ আইন স্নাতকদের সঙ্গে মতবিনিময় করেন।

এই ইন্টার্নশিপ কর্মসূচির মূল লক্ষ্য হলো তরুণ আইন স্নাতকদের ব্যবহারিক আইনি প্রশিক্ষণ, অভিজ্ঞ পেশাজীবীদের দিকনির্দেশনা এবং পেশাগত দক্ষতা বিকাশের সুযোগ প্রদান করা।

Scroll to Top