August 13, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করলেন ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদল

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করলেন ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদল

Image

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উচ্চপর্যায়ের মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপ।

Scroll to Top