May 16, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইইউ রাষ্ট্রদূত

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইইউ রাষ্ট্রদূত

Image

ডেস্ক রিপোর্টঃ

বৃহস্পতিবার (১৪ মে, ২০২৬) বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান-এর সঙ্গে তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত European Union-এর রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউন সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আলোচনায় জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী গণতন্ত্রকে আরও অর্থবহ করা, চলমান সংস্কার কার্যক্রম এবং গণভোটের রায় বাস্তবায়নের বিষয় গুরুত্ব পায়। এছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও গুরূত্বারোপ করা হয়।

উভয়পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিদ্যমান সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা ও অগ্রগতির ধারা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, এমপি এবং সহকারী একান্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

Scroll to Top