ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বাংলাদেশের ক্রিকেট অবকাঠামো উন্নয়নে সম্ভাব্য সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বিনিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাড হক কমিটির সদস্য সাইয়েদ ইব্রাহিম আহমেদ বাংলাদেশে নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি আলহামৌদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে বাংলাদেশের ক্রিকেট অবকাঠামো আধুনিকায়ন ও আন্তর্জাতিক মানে উন্নীত করার বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ সময় আন্তর্জাতিক মানসম্পন্ন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ, আধুনিক ইনডোর ট্রেনিং সুবিধা, উন্নত টার্ফ উন্নয়ন এবং স্পোর্টস সায়েন্সভিত্তিক সহায়তা নিয়ে সম্ভাব্য ইউএই বিনিয়োগের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।











