August 11, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ-যুক্তরাজ্য নৌ অংশীদারত্ব আরও শক্তিশালী করার প্রত্যয়

বাংলাদেশ-যুক্তরাজ্য নৌ অংশীদারত্ব আরও শক্তিশালী করার প্রত্যয়

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের ডিফেন্স অ্যাডভাইজার কমান্ডার লি এ নর্টন, রয়্যাল নেভি, নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ-উল-আজিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন।

বৈঠকে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের নৌ সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। এ সময় সামুদ্রিক নিরাপত্তা, পারস্পরিক সহযোগিতা এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তারা।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের নৌবাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও দীর্ঘস্থায়ী অংশীদারত্ব আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Scroll to Top