August 10, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

Image

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। গত জুনে বাংলাদেশে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসলেন তিনি।

আজ সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার পর বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদারের সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে।

বেলা ১১টার দিকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেন।

দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও এগিয়ে নেওয়া, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্পর্কের সম্ভাবনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Scroll to Top