ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
Russian House in Bangladesh-এর উদ্যোগে বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) রাজধানীতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব “Frames of Memory: From Moscow to Bangladesh”, যা রাশিয়ার ৮১তম ভিক্টরি ডে উপলক্ষে আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, রাশিয়ান ভাষা শিক্ষার্থী, বৃত্তিপ্রাপ্ত প্রার্থী এবং সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা। আয়োজকরা জানান, এই উৎসবের মূল লক্ষ্য হলো চলচ্চিত্রের মাধ্যমে ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ এবং বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সংলাপ আরও জোরদার করা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আলেকজান্দ্রা খলেভনয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাণ হারানো লক্ষ লক্ষ মানুষের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং যুদ্ধের ভয়াবহ মানবিক ক্ষয়ক্ষতির কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, সিনেমা ইতিহাসের সত্যকে সংরক্ষণ করে এবং ভবিষ্যৎ প্রজন্মকে শান্তি ও মানবতার পথে অনুপ্রাণিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উদ্বোধনী পর্বের পর দর্শকদের সামনে প্রদর্শিত হয় সোভিয়েত চলচ্চিত্রের কালজয়ী সৃষ্টি Ballad of a Soldier-এর মনস্তাত্ত্বিক বিশ্লেষণভিত্তিক উপস্থাপনা, এরপর পুরো চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়। যুদ্ধকালীন বাস্তবতা, ত্যাগ ও মানবিক দৃঢ়তার আবেগঘন চিত্রায়ণ দর্শকদের গভীরভাবে নাড়া দেয়।
আয়োজকরা জানান, ২১ মে পর্যন্ত চলমান এই উৎসবে সোভিয়েত ও পরবর্তী সময়ের নির্বাচিত গুরুত্বপূর্ণ চলচ্চিত্র প্রদর্শিত হবে, যা ইতিহাস ও শিল্পের “ফ্রেম” তুলে ধরবে।











