August 13, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল আলমগীর

বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল আলমগীর

Image

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন পাওয়ার পর তিনি বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের শীর্ষ ও জ্যেষ্ঠ নেতাদের জরুরি বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।

এর আগে সকাল ৯টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জরুরি বৈঠক শুরু হয়। এতে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের পাশাপাশি দলের জ্যেষ্ঠ নেতারাও অংশ নেন।

বৈঠকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এখন রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য তাঁর মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

Scroll to Top