ডেস্ক রিপোর্টঃ
জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) ময়মনসিংহ রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
ময়মনসিংহ রেঞ্জে যোগদানের পর তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আবু বকর সিদ্দীক।
এ সময় ময়মনসিংহ রেঞ্জের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব রাশিদা বেগম পিপিএম, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, জামালপুরের কমান্ডেন্ট ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোঃ মিলন মাহমুদ, বিপিএম-বার, পুলিশ সুপার (অপারেশনস) জনাব মোহাম্মদ সালাহউদ্দিন তালুকদারসহ রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলার পুলিশ সুপার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপস্থিত কর্মকর্তাদের মধ্যে ছিলেন পুলিশ সুপার, নেত্রকোনা জনাব মোঃ তরিকুল ইসলাম; পুলিশ সুপার, জামালপুর জনাব মোছাঃ ফারহানা ইয়াসমিন; পুলিশ সুপার, শেরপুর জনাব এ. কে. এম. জহিরুল ইসলাম; পুলিশ সুপার, ময়মনসিংহ জনাব মোহাম্মদ কামরুল হাসান; ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহের কমান্ডেন্ট (পুলিশ সুপার) জনাব সোমা হাপাং; ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নেত্রকোনার কমান্ডেন্ট (পুলিশ সুপার) জনাব কানাই লাল সরকার; ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, শেরপুরের কমান্ডেন্ট (ভারপ্রাপ্ত) (পুলিশ সুপার) জনাব মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল এবং সহকারী পুলিশ সুপার ও ডিআইজির স্টাফ অফিসার জনাব মোঃ পারভেজ আলম।
এ ছাড়া রেঞ্জ ডিআইজির কার্যালয়, ময়মনসিংহ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
পরে ময়মনসিংহ জেলা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস পুলিশ দল নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানকে গার্ড অব অনার প্রদান করে।
ময়মনসিংহ রেঞ্জ পুলিশের পক্ষ থেকে নবনিযুক্ত ডিআইজির দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য ও কল্যাণ কামনা করা হয়েছে।











