August 12, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • ঢাকায় ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল

ঢাকায় ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

জ্বালানি, প্রযুক্তি, কৃষি ও আর্থিক খাতে বিনিয়োগের নতুন সম্ভাবনা খুঁজে দেখতে ঢাকায় এসেছে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (USBBC) উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদের এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

ঢাকায় প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, “ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলকে ঢাকায় স্বাগতম। জ্বালানি, প্রযুক্তি, কৃষি ও আর্থিক খাতে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো নতুন সম্ভাবনা খুঁজে দেখতে এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশের ৫০ বছরেরও বেশি সময়ের অর্থনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে এখানে এসেছে।”

Scroll to Top