August 16, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ব্রিটিশ প্রতিরক্ষা উপদেষ্টা

বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ব্রিটিশ প্রতিরক্ষা উপদেষ্টা

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মোঃ জিয়াউল হক, ওএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা Commander Lee Andrew Norton।

বৃহস্পতিবার (১৬ আগস্ট ২০২৬) বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান পেশাগত সহযোগিতা, পারস্পরিক আস্থা ও যোগাযোগ আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড ও যুক্তরাজ্যের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে চলমান পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করতে এ ধরনের উচ্চপর্যায়ের যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এ সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সামুদ্রিক নিরাপত্তাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Scroll to Top