ডেস্ক রিপোর্টঃ
আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টস-এর একটি স্বনামধন্য প্রপার্টি ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট আগামী ১৩ থেকে ১৯ আগস্ট ২০২৬ পর্যন্ত শুরু হলো ‘ইম্পেরিয়াল ফ্লেভার্স অব চায়না’—চীনের খাবার, সংস্কৃতি ও ঐতিহ্যের এক বর্ণিল উদযাপন।

ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের মোজাইকে আয়োজিত এই বিশেষ ডিনার বুফেতে অতিথিরা উপভোগ করতে পারবেন ঐতিহ্যবাহী চাইনিজ ডেলিকেসি, এশিয়ান অনুপ্রাণিত নানা পদ এবং বিশেষ ডেজার্টের সমাহার।




হোটেলের কুলিনারি টিমের বিশেষ আয়োজনে ডিনার বুফেতে থাকছে মালাই গো, জিয়ান দুই বাসেসামিবল, ক্লাসিক চাইনিজ এগ টার্ট, ট্র্যাডিশনাল মুনকেক, এইট-ট্রেজার রাইস পুডিং বা বাবাও ফান, আলমন্ড জেলি উইথ লিচি এবং চাইনিজ বানানা ফ্রিটার্স। এশিয়ান স্বাদের মধ্যে থাকছে খাও নিও মামুয়াং, কোকোনাট ট্যাপিওকা পুডিং উইথ ম্যাঙ্গো অ্যান্ড পোমেলো এবং ফাইভ-স্পাইস চকলেট শিফন কেক। পাশাপাশি থাকছে সাত ধরনের দেশীয় মিষ্টির বিশেষ আয়োজন।
খাবারের পাশাপাশি পুরো সপ্তাহজুড়ে অতিথিরা উপভোগ করতে পারবেন চীনা সাংস্কৃতিক পরিবেশনা। এর মধ্যে থাকবে প্রাণবন্ত ড্রাগন ড্যান্সসহ বিভিন্ন ঐতিহ্যবাহী চাইনিজ কালচারাল পারফরম্যান্স, যা পুরো আয়োজনে চীনের সংস্কৃতি, ঐতিহ্য ও উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তুলবে।
‘ইম্পেরিয়াল ফ্লেভার্স অব চায়না’-এর উদ্বোধনী অনুষ্ঠানটি এয়ার চায়নার স্টেশন ম্যানেজার জনাব সান শিন উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে চীনের খাবার, সংস্কৃতি ও ঐতিহ্যের এই সপ্তাহব্যাপী বিশেষ উদযাপনের আনুষ্ঠানিক সূচনা হয়।
এ প্রসঙ্গে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট-এর এরিয়া জেনারেল ম্যানেজার, আইএইচজি সাউথওয়েস্ট এশিয়া এবং ক্লাস্টার জেনারেল ম্যানেজার, ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এয়ারপোর্ট জনাব অশ্বানি নায়ার বলেন—
“ইম্পেরিয়াল ফ্লেভার্স অব চায়না শুধুই একটি ডিনার বুফে নয়; এটি চীনের খাবার, সংস্কৃতি ও ঐতিহ্যের একটি উদযাপন। অথেনটিক ফ্লেভার, ঐতিহ্যবাহী ডেলিকেসি এবং পুরো সপ্তাহজুড়ে সাংস্কৃতিক পরিবেশনার সমন্বয়ে আমরা অতিথিদের জন্য একটি ইমার্সিভ অভিজ্ঞতা তৈরি করতে চেয়েছি। এই বিশেষ আয়োজনের উদ্বোধনে বাংলাদেশে এয়ার চায়নার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। আমাদের অতিথি ও পার্টনারদের সঙ্গে এই বিশেষ উদযাপন ভাগ করে নেওয়ার জন্য আমরা উন্মুখ।”
ফেস্টিভ্যালের এয়ারলাইন পার্টনার ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে গুয়াংজু এবং গুয়াংজু থেকে ঢাকা রুটে একটি রাউন্ড-ট্রিপ এয়ার টিকিট প্রদান করবে।
ইম্পেরিয়াল ফ্লেভার্স অব চায়না-এর ব্যাংকিং পার্টনার এনসিসি ব্যাংক। পাশাপাশি এনসিসি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক এবং অন্যান্য অংশগ্রহণকারী ব্যাংকের নির্বাচিত কার্ড ব্যবহার করে অতিথিরা বিশেষ ‘ডাইন ৪ পে ১’ অফার উপভোগ করতে পারবেন। অফারটি প্রযোজ্য শর্তাবলীর আওতাভুক্ত।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটে অবস্থিত ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট বিশ্বমানের সেবা, ব্যতিক্রমী ডাইনিং অভিজ্ঞতা এবং উদ্ভাবনী কুলিনারি আয়োজনের মাধ্যমে অতিথিদের জন্য স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করে চলেছে।
১৩ থেকে ১৯ আগস্ট ২০২৬ পর্যন্ত মোজাইক, ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে অনুষ্ঠিতব্য ‘ইম্পেরিয়াল ফ্লেভার্স অব চায়না’ ডিনার বুফেতে অতিথিদের চীনের ঐতিহ্যবাহী স্বাদ, সংস্কৃতি ও আতিথেয়তার এই বিশেষ আয়োজনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হচ্ছে।
রিজার্ভেশন ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন:
+৮৮০৯৬৩৮-৩৮৮৮৮৮, +৮৮০১৮৮৭-৩৩৩৫৫৫ অথবা +৮৮০১৮৮৬-৪৪১১৫৫।
স্থান: মোজাইক, ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, সিভিল এভিয়েশন প্লট, ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক, কুর্মিটোলা, ঢাকা।











