ডেস্ক রিপোর্টঃ
ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি যাবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত সম্পূর্ণভাবে বাংলাদেশের সরকারের ওপর ছেড়ে দিয়েছে ভারত। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে দেশটি অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বুধবার (২৯ জুলাই, ২০২৬) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
দায়িত্ব গ্রহণের পর পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে এটিই ছিল হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রথম আনুষ্ঠানিক বৈঠক।











