July 29, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • কৃষি ও বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-রাশিয়া

কৃষি ও বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-রাশিয়া

Image

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (Chargé d’Affaires a.i.) ভিয়াচেস্লাভ সেন্টিউরিন এবং রাশিয়ার কৃষি অ্যাটাশে ভ্লাদিমির মোচালভ বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেছেন।

সোমবার (২৮ জুলাই, ২০২৬) অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বিশেষ গুরুত্ব পায় দুই দেশের কৃষি খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়টি। উভয় পক্ষ কৃষি খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং ভবিষ্যতে এ খাতে নতুন সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে মতবিনিময় করেন।

Scroll to Top