July 29, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম-নাসীরুদ্দীন পাটওয়ারী

হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম-নাসীরুদ্দীন পাটওয়ারী

Image

ডেস্ক রিপোর্টঃ

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এ সময় সাংবাদিকদের কয়েকটি গাড়ি ভাঙচুরেরও অভিযোগ করা হয়েছে। ঘটনায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, প্রধান সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

এনসিপির অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার (২৮ জুলাই, ২০২৬) বিকেলে হবিগঞ্জে আয়োজিত জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে কতিপয় হামলাকারী অতর্কিত হামলা চালায়।

হামলার সময় সাংবাদিকদের বহরে থাকা কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে কয়েকজন সাংবাদিকও আহত হয়েছেন বলে এনসিপি জানিয়েছে।

Scroll to Top