May 11, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • পুলিশ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পুলিশ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডেস্ক রিপোর্টঃ

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি আজ সকালে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে “আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করেন।

১০ থেকে ১৩ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন প্যারেড পরিদর্শন এবং পুলিশের কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের অভিবাদন গ্রহণ করেন। এ সময় বিভিন্ন ইউনিটের সদস্যরা মনোমুগ্ধকর কুচকাওয়াজে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পুলিশের পেশাদারিত্ব, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীর অবদানের প্রশংসা করেন। পরে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক ভাষণ দেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আধুনিক, মানবিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে হবে। তিনি দেশের সার্বিক নিরাপত্তা, অপরাধ দমন এবং নাগরিক সেবার মান উন্নয়নে পুলিশ সদস্যদের আরও নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে বিশেষ সভা, আলোচনা, সম্মাননা প্রদান, প্রশিক্ষণ ও মতবিনিময় অনুষ্ঠান। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়েও এ সময় আলোচনা হবে।

Scroll to Top