June 23, 2026

শিরোনাম

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী পেট্রোনাস

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস উৎপাদনকারী সংস্থা Petronas গ্রুপের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) Datuk Sazali Hamzah।

সোমবার (২২ জুন ২০২৬) মালয়েশিয়ার স্থানীয় সময় বেলা ২টা ৩৫ মিনিটে Shangri-La Kuala Lumpur-এ এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে এলএনজি সরবরাহ নিশ্চিতকরণ এবং বাংলাদেশে পেট্রোনাসের সম্ভাব্য বিনিয়োগের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষ জ্বালানি নিরাপত্তা, বিনিয়োগ বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়ন ও অবকাঠামো সম্প্রসারণে আন্তর্জাতিক অংশীদারদের বিনিয়োগকে স্বাগত জানান। অন্যদিকে পেট্রোনাসের সিইও ডাতুক সাজালি হামজা বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও জ্বালানি খাতে বিনিয়োগের সুযোগের বিষয়ে ইতিবাচক আগ্রহ ব্যক্ত করেন।

Scroll to Top