ডেস্ক রিপোর্টঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রবি আজিয়াটা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিক রিজাল কামিল নিক ইব্রাহিম তামিল।
সোমবার (২২ জুন ২০২৬) মালয়েশিয়ার স্থানীয় সময় বেলা ২টা ৫০ মিনিটে কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ সম্প্রসারণ, ডিজিটাল অবকাঠামো উন্নয়ন এবং দেশে দ্রুত ফাইভ-জি নেটওয়ার্ক চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষ বাংলাদেশে আধুনিক ও প্রযুক্তিনির্ভর যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার গুরুত্বের ওপর জোর দেন।
এ সময় রবি আজিয়াটা গ্রুপের সিইও বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংস্কার এবং বিনিয়োগবান্ধব পরিবেশের প্রশংসা করেন। তিনি নতুন বাজেটে বিনিয়োগ উৎসাহিত করতে গৃহীত বিভিন্ন উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের টেলিযোগাযোগ ও ডিজিটাল খাতে আজিয়াটা গ্রুপের দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।











