May 4, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • বন্ধ কল-কারখানা পুনরায় চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

বন্ধ কল-কারখানা পুনরায় চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

Image

ডেস্ক রিপোর্টঃ

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কল-কারখানাগুলোর বর্তমান অবস্থা পর্যালোচনা এবং সেগুলো পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সোমবার (৪ মে ২০২৬) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত এ বৈঠকে বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পুনরুজ্জীবিত করা, বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Scroll to Top