ডেস্ক রিপোর্টঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপি-এর উপস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন।

রবিবার (৩ মে, ২০২৬) রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান। শপথবাক্য পাঠ শেষে নবনির্বাচিত এমপিরা শপথ বইয়ে স্বাক্ষর করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানটি পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া সার্বিক কার্যক্রম পরিচালনা করেন।
এর মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত সদস্যদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।











